|
Date: 2026-03-31 23:26:59 |
জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সভায় অংশ নেন।
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনফল উন্নতকরণ, নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী তৈরি করার লক্ষ্যে ওই সভায় অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও নাজমুল হুসাইন শিক্ষকদের দায়িত্বশীলতা, পাঠদানে প্রযুক্তির ব্যবহার,
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ এবং দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস নেওয়াসহ অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিদ্যালয় পরিবেশ উন্নয়ন, ঝরে পড়া রোধ, এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক জোরদারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফেকার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হচ্ছে শিশুদের জীবনের ভিত্তি। এই ভিত্তি যত মজবুত হবে, ভবিষ্যৎ প্রজন্ম ততই দক্ষ ও নৈতিক হবে। সেকারণেই গুণগত মানোন্নয়নের শিক্ষা একান্ত জরুরি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সদস্যসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার উন্মুক্ত আলোচনায় শিক্ষার মানোন্নয়নে উপস্থিতি শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মফিজুল হক মামুন, অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, অধ্যক্ষ আব্দুল হান্নান এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© Deshchitro 2024