|
Date: 2026-03-29 11:23:37 |
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে।
রোববার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
© Deshchitro 2024