কুড়িগ্রামে উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য কুড়িগ্রামের উলিপুরে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬ টায় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ  করা হয় ও শহীদদের মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর  উলিপুর ৭১ এর গণকবর স্মৃতি স্তম্ভে সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় উলিপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বীরমুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। 

সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সোলায়মান আলী, মাহাবুব হোসেন প্রমূখ।

এ সময় সহকারি কমিশনার ভূমি এসএম মেহেদী হাসান, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, কৃষি অফিসার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বক্তাগণ তাদের বক্তব্যে, সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যে সকল মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ চলাকালীন সময়ে পঙ্গুত্ববরণ করেছেন তাদের আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

বিকেল ৩ টায় উলিপুর মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

বিকেল ৪ টায় উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলাদের বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024