|
Date: 2026-03-26 16:30:51 |
শেরপুর জেলার ঝিনাইগাতী থানার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইগাতী থানার পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
ওসি আমিরুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে থানার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
© Deshchitro 2024