শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ ২০২৬ বুধবার সকালে গণহত্যা দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ও ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে আহাম্মদনগর ও জোলগাঁও কোয়ারীরোডসহ বধ্যভূমিগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024