|
Date: 2026-03-23 18:41:18 |
ধামরাইয়ে ঈদের নামাজ শেষে ব্যতিক্রমী এক দৃশ্যের সাক্ষী হলো মুসল্লিরা।
ধামরাইয়ে ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মধ্যেই সম্পন্ন হলো একটি জানাযার নামাজ। ঈদের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা একসাথেই আদায় করলেন ঈদুল ফিতর ও জানাযার নামাজ।
ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকার বাসিন্দা কিতাব আলীর জানাযাকে কেন্দ্র করে। ঈদের জামাত শেষে বিপুল সংখ্যক মুসল্লি তার জানাযায় অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। একই দিনে ঈদের নামাজ ও জানাযার নামাজ একসাথে আদায় হওয়ায় এটি এলাকায় এক ভিন্নধর্মী ও স্মরণীয় ঘটনার জন্ম দিয়েছে।
আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুন—এই দোয়া করেন উপস্থিত সবাই।
© Deshchitro 2024