রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

নবনিযুক্ত কমিটিকে ঘিরে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মাহবুবুল আলম মিন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলেই নবনিযুক্ত কমিটির সফলতা কামনা করেন।


পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক। ইফতারের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024