|
Date: 2026-03-18 19:32:38 |
দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতদিয়া মডেল হাইস্কুলের ২০১৭ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ বুধবার বাদ আছর শুরু হয়ে ইফতারের পর পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ব্যাচের অর্ধ শতাধিক সাবেক ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন। সকলের প্রানবন্ত উপস্হিতিতে স্কুল প্রাঙ্গন মুখরিত হয়ে হয়ে। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গন চমৎকার সাজসজ্জা ও আলোকিত করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে শিক্ষার্থীরা পুরনো দিনের স্মৃতিচারণ, কুশল বিনিময় এবং পারস্পরিক সম্পর্কের আরো দৃঢ় করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক মোতালেব হোসেন, সুরাইয়া পারভিন, আবুল কাশেম, সোনালী আক্তার, রমজান আলী, শামীম শেখ, জুয়েল গায়েন প্রমূখ।
দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্বারী মোঃ শহিদুল ইসলাম।
এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সড়ক দূর্ঘটনায় নিহত ২০১৭ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী শিপন মুন্সীর রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইফতারের পর শিপনের স্মৃতিতে একটি ফাউন্ডেশন গড়া সহ বিদ্যালয়ের মানোন্নয়নে এক পরামর্শ সভা ও স্মৃতিচারন করা হয়।
আয়োজকদের পক্ষে শিক্ষার্থী মুন্না লস্কর, মাসুদ রানা,রকিবুল ইসলাম রনি, জালাল মোল্লা, সুমি আক্তার,শিরিন আক্তার, রানী আক্তার সহ অনেকেই জানান, আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের সহপাঠী শিপনের স্মৃতিকে ধরে রাখতে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং তার স্মৃতিতে একটি ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিচ্ছি। এ কাজে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই।
প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে চমৎকার এ আয়োজনের জন্য দোয়া ও প্রশংসা করেন এবং তাদের যে কোন সুন্দর উদ্যোগে সর্বাত্মকভাবে সহায়তার ঘোষনা দেন।
অনুষ্ঠানটি আবেগ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
© Deshchitro 2024