|
Date: 2026-03-18 14:21:22 |
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় পরিবারের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, চিনি ও বিভিন্ন মশলা।
১৭ মার্চ উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উলিপুর পৌরসভা, দূর্গাপুর ও পান্ডুল ইউনিয়নের ১০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান খাদ্য সামগ্রী প্রদান করেন।
এসব খাদ্য সামগ্রী পেয়ে পরিবারগুলো বেশ খুশি। খাদ্য সামগ্রী পেয়েছে এমন এক পরিবারের সদস্য শাহিদা বেগম এভাবে প্রতিক্রিয়া জানান, "মুই কাজ না করলে ৫ জনের মুখে ভাত জোটে না। মোর ছোট বোন ও তার স্বামী দু'জনে পাগলী-পাগল। মোর স্বামী কখনো কাজ পায় কখনো পায় না। এই পাগল- পাগলীকে দূ'মুঠা ভাত তুলি দেওয়া মোর জন্য কঠিন হইছে। স্যার যে খাবার দিলো তাতে ঈদে দু'মুঠো খাবার পাবো সবাই মিলে।"
এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো। প্রশাসনের নজরদারিতে সরকারের এ মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। #
© Deshchitro 2024