|
Date: 2026-03-18 09:55:48 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যানার-পোস্টার লাগানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন।
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকার লোকজন মিলে,তাদেরকে আলাদা করে দেয়।
আহতদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান শিপন মালতসহ আরও দুইজন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© Deshchitro 2024