|
Date: 2026-03-13 17:28:06 |
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ গ্রেফতার-০১
লাখাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ৪০০গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিঠন মিয়াকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে বৃহস্পতিবার (১২ই মার্চ) রাত্র ৯.০০ ঘটিকায় লাখাই থানার সঙ্গীয় এসআই(নিরস্ত্র)/মোঃ আখতারুজ্জামান, এএসআই(নিরস্ত্র)/ এএসআই খায়রুল ইসলাম ও ফোর্সসহ সিংহগ্রাম গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করাব ইউপির সিংহগ্রামের মোঃ জলাই মিয়ার পুত্র মোঃ লিটন মিয়া (২০) এর নিকট হইতে উদ্ধারকৃত ৪০০ গ্রাম গাঁজসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই, মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি। মাদক উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার আশ্বাস দেন,তিনি আরও বলেন মাদক একটি সামাজিক ব্যাধি, মাদক মুক্ত সমাজ গড়তে হলে পুলিশের পাশাপাশি সমাজের সুশীল সমাজ ও তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Deshchitro 2024