|
Date: 2026-03-13 12:45:55 |
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে।
বিবিবি নেসকো হাতীবান্ধা লিমিটেডের প্রধান প্রকৌশলী জনাব মোঃ গোলাম হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সরকারি বাসভবনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করেন।
পরবর্তীতে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সহজেই তাদের বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন।
নেসকোর এই উদ্যোগকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ সেবা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন স্থানীয়রা।
© Deshchitro 2024