‎অল্প প্রেমের গল্প

‎-রবি ডাকুয়া


‎হৃদয় ছুঁয়ে যাওয়া প্রশ্নউত্তর ভালবাসা,

‎আরো একটু কাছে আসা।

‎আমার নির্মোহ কবিতারা

‎উপেক্ষা করে ছন্দ প্রসবের খুব তাড়া,

‎ভয়-ভীতিহীন ওসবের,

‎ভাষায় নিয়ন্ত্রণহীন ভাসায় নাও,

‎তোমার অবজ্ঞা তাও।

‎প্রেমিক আছি এখনো আমি,

‎বসন্ত যায় নির্দিধায়,

‎ঠোঁটেঠোঁটে গর্জে ওঠে ভালবাসা।


‎হৃদয়ে আমার প্রতি ফোটা রক্তে অবহিত,

‎তোমার প্রেমে কবিতা প্রবাহিত।

‎রুক্ষ কাগজে লেখা দুঃখ কবিতা,

‎সূর্য আবার মেঘ চিরে চিরে

‎আসবে পৃথিবীতে আলো ফিরে।

‎অকস্মাৎ ওই চাঁদ জ্যোৎস্না ঢেলে,

‎ভালবাসা

‎তোমার-আমার অল্প কিছু গল্প আঁকা কবিতায়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024