শেরপুরের নালিতদাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নে ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বাঘবেড় ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে কারিতাস সীডস প্রকল্পের উদ্যোগে নারী অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানে নারীর অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘শিক্ষা ও চাকরি’ ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত মিসেস লিপি নেংমিনজাকে সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কারিতাস সীডস প্রকল্পের পক্ষ থেকে তাকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল কবীর, প্রশাসনিক কর্মকর্তা মো. এমদাদুল হক, বাঘবেড় ইউনিয়নের মহিলা মেম্বারবৃন্দ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিলারিউস রিছিলসহ বিভিন্ন সিবিও দলের সদস্যরা। এ সময় দিকপাড়া সিবিও দল, জাঙ্গালিয়াকান্দা-শিমুলতলা সিবিও দল এবং সন্ন্যাসীভিটা সিবিও দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কারিতাস বারমারী শাখার মাঠ সহায়ক সম্পদ দ্রং সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কারিতাস সীডস প্রকল্পের কিশোরী সংলাপ সেন্টারের কিশোরীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বক্তারা তাদের বক্তব্যে নারীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে নারীর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024