বাঁশখালী উপজেলাধীন শিলকূপ ইউনিয়নে ইউনিয়ন  বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার শিলকূপ টাইমবাজারস্থ সুলতান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক বাঁশখালী বিএনপির কর্ণধর মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, মোহাম্মদ মহসিন, জেলা বিএনপি নেতা মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দু ছবুর, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন মিজান, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আনসার উল্লাহ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনে শুরু হবে। এতে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য কাজ করতে হবে। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের নেতা তারেক রহমান সরকার গঠন করে একের পর এক চমক দেখাচ্ছেন। তিনি অল্প সময়ের মধ্যে দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীতে বিএনপির নাম উজ্জ্বল করতে আপনারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024