|
Date: 2026-03-08 17:20:27 |
কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ২০২৬ রবিবার গৌরীপুর ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়েল ওয়ার্ড কমিটির লতা নকরেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সীমান্ত মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিপা চিসিম। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে ফুটন্ত গোলাপ, আলোর দিশারী ও ধারাপানি কিশোরী ফোরামের সদস্য এবং কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীরা অংশগ্রহণ করে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
© Deshchitro 2024