|
Date: 2026-03-08 16:13:46 |
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক জেবুন্নেছা হক কোহিনুর। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024