|
Date: 2026-03-07 16:18:41 |
রংপুরের পীরগাছায় আল হিদায়া একাডেমি থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে একাডেমির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, চলতি বছরে একাডেমি থেকে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ জন সাধারণ বৃত্তি এবং ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।
একাডেমি কো-অর্ডিনেটর আবু নাছের বায়েজিদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, আল কোরআন লার্নিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, একাডেমির সহকারী পরিচালক ফারহানা আক্তার লায়লা, দিলালপাড়া দাখিল মাদরাসার সুপার আবুল হোসেন, মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম,অভিভাবক ইউনুস আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আবু সাঈদ মোহাম্মদ ইলিয়াস, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, ব্যাংকার খালেদ সাইফুল্লাহ, অভিভাবক আবু সাঈদসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করে। আলোচনা শেষে বিদ্যমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে দোয়া পরিচালনা করেন একাডেমির সহকারী শিক্ষক ক্বারী শাহজাহান সিরাজ।
পরিশেষে একাডেমির উপদেষ্টা ও অভিভাবকদের ঈদের উপহার তুলে দেন সংশ্লিষ্টরা।
© Deshchitro 2024