আজ ২ ফেব্রুয়ারি (রবিবার) নাগেশ্বরী জনতা ক্লিনিকে সিজারের মাধ্যমে বিকাল ৫ ঘটিকায় একটি আকস্মিক শিশুটি জন্মগ্রহণ করে। বাচ্চাটি মূলত প্রতিবন্ধী।

প্রাথমিক ভাবে জানাগেছে শিশুটি নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিমুলতলা গ্রামের নাজমুল এবং জায়েদা বেগমের সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন জনতা ক্লিনিকের স্টাফ নার্স সিমা ইসলাম।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত জেনেটিক সমস্যা বা গর্ভকালীন জটিলতার কারণে এ ধরনের বিরল বৈশিষ্ট্য নিয়ে শিশুর জন্ম হতে পারে। তবে শিশুটি কতক্ষণ বেঁচে থাকবে বা তার পরবর্তী শারীরিক অবস্থা কী হবে, সে বিষয়ে উন্নত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

সন্তানটির এমন অস্বাভাবিক জন্ম নিয়ে বাবা-মা ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024