|
Date: 2026-02-28 19:07:10 |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি জানান, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং তারা আক্রমণকারীদের এমন শিক্ষা দেবে যার তারা যোগ্য।
আরাগচি তার পোস্টে ট্রাম্পের ২০১২ সালের একটি টুইটের স্ক্রিনশট যুক্ত করেন। ওই টুইটে ট্রাম্প লিখেছিলেন— ওবামার জনপ্রিয়তা যখন পড়তির দিকে, তখন তিনি নিজের অবস্থান বাঁচাতে লিবিয়া বা ইরানে হামলা চালাতে পারেন। ট্রাম্পের সেই পুরানো মন্তব্য তুলে ধরে আরাগচি বর্তমান পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরেন।
আরাগচি তার বার্তায় বলেন, “ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু ও ট্রাম্পের এই যুদ্ধ সম্পূর্ণ উস্কানিমূলক, অবৈধ এবং অন্যায্য।” তিনি আরও মন্তব্য করেন যে, ট্রাম্প তার বিখ্যাত নীতি ‘আমেরিকা ফার্স্ট’-কে এখন ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন—যার প্রকৃত অর্থ হলো ‘আমেরিকা লাস্ট’।
© Deshchitro 2024