|
Date: 2026-02-28 05:36:26 |
নতুন কাপড়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরেঘরে , সবার মাঝে ছড়িয়ে যাক ঈদ আনন্দ’ এই প্রতিপাদ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’র পক্ষে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড পলাশপুর এলাকার পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায় ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিপূর্বেও প্রিয় নেতা বহু জায়গায় অসহায়দের মাঝে দাড়িয়েছেন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগন সাথে ছিলেন। পরে এতিমদের সাথে ইফতার করেন তিনি।
© Deshchitro 2024