|
Date: 2026-02-23 20:18:30 |
ন, উপজেলার বিভিন্ন সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। আগের বছরের মতো উন্নয়ন প্রকল্পের কাজ নয়-ছয় করে টাকা তুলে নেওয়ার চিন্তা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।এসবকথা বলেন,রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নমূলক সকল কাজ নিয়মের মধ্যে থেকে এবং গুণগত মান বজায় রেখে করতে হবে। সরকারি প্রকল্পের বরাদ্দ নিয়ে দায়সারা কাজ কিংবা ‘তিনটি বাঁশ ফেলে রাখার মতো’ নিম্নমানের কাজ আর চলবে না। দুর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতে কোনো অন্যায় করে কেউ পার পাবে না। দেশের দায়িত্বভার গ্রহণ করে তিনি পরিবর্তনের জন্য ৬ মাস সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে সকল দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে একটি পরিচ্ছন্ন প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে হবে।”
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে এমপি চাঁদ বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-সবার দিকে নজর রাখতে হবে। কেউ যেন তাদের জমি দখল বা মন্দির ভাঙচুর করতে না পারে। একটি গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজেকে এমপি নয়, এলাকার ‘গার্জিয়ান’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকায় মাদক, ইমু-বিকাশ প্রতারণা, দলিল লেখক সমিতির নামে সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ কোনো অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় যেতে হবে।”
তিনি জানান, ইতোমধ্যে কয়েকজন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সম্প্রতি এ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কার্ড প্রদানে কোনো অনিয়ম যেন না হয়, সে বিষয়ে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে এমপি চাঁদ বলেন, জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা বাড়াতে চারঘাট-বাঘা উপজেলায় খাল খনন কাজ শুরু হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এজাজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল হাসান বাবলু, আশরাফ আলী মলিন, জাকিরুল ইসলাম বিকুল, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, মকলেছুর রহমান মুকুল, সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।
© Deshchitro 2024