|
Date: 2026-02-20 20:28:27 |
মহান মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি। শত বিদ্রেহ আর বিপ্লবের পর পেয়েছি আমরা এ সুমধুর বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। সালাম,রফিক,জব্বারদের আত্মত্যাগের সুফল হিসেবে আমরা রাষ্ট্রভাষা বাংলাকে পাই। ১৯৫২ সালের ২১ এ ফেব্রুয়ারী বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় এবং এ দিনটিকে মাতৃভাষা দিবস ও শহিদ দিবস হিসেবে আখ্যায়িত করা হয়।
পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমাদের সুমধুর এ বাংলা মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে।
রাষ্ট্রভাষা বাংলার ৭৪ বছর পেরিয়ে গেছে। কিন্তুু আমরা কতটুকু আমাদের ভাষার মর্যাদা রাখতে পেরেছি সম্মান রাখতে পেরেছি। মাতৃভাষা অর্জন যতটা কঠিন ছিলো তার চেয়ে বেশি কঠিন মাতৃভাষাকে বাঁচিয়ে রাখা।
ভাষা দিবসে সকলের মাঝে জাগুক চেতনা মাতৃভাষার প্রতি সম্মান এবং বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার নতুন চিন্তা। বাংলা ভাষা আমাদের অহংকার। আমাদের গৌরব। সকলকে ভাষা দিবশের শুভেচ্ছা এবং শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
© Deshchitro 2024