|
Date: 2026-02-16 14:09:17 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের অয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ওই সময় সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
© Deshchitro 2024