|
Date: 2026-02-13 00:16:18 |
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মুসলেহ উদ্দিন ফরিদ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নিকে পরাজিত করেছেন।
দুই উপজেলার ১৭৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী: ডা. মুসলেহ উদ্দিন ফরিদ (দাঁড়িপাল্লা): ১,৭১,৯৯১ ভোট। সাবিরা সুলতানা মুন্নি (ধানের শীষ): ১,৪৬,৩২২ ভোট।জয়ের ব্যবধান: ২৫,৬৬৯ ভোটসকাল থেকেই চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। ১৭৫টি কেন্দ্রের সবকটিতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর টানটান উত্তজনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বিজয় ঘোষণার পর ডা. মুসলেহ উদ্দিন ফরিদ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই জয় সাধারণ মানুষের অধিকার আদায়ের জয়। চৌগাছা ও ঝিকরগাছাবাসীর উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করব।"অন্যদিকে, ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি বিপুল ভোট পেলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। তিনি তার ভোটার ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করবেন বলে জানান।এই জয়ে এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
© Deshchitro 2024