কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মতবহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়তা করেন, ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও কারিতাসের মাঠ সহায়ক কর্ণেলিউস আরেং। জেন্ডার কি, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পার্সনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২০ জন সিপিও সদস্য অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024