|
Date: 2026-02-09 17:11:13 |
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া আনন্দ কিশোরী সংলাপ ফোরাম কেন্দ্রে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন সীডস কর্মসূচির অন্তর্ভুক্তি করন (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীদের কারিতাস বাংলাদেশ ও স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তি করুন কি, অন্তর্ভুক্তি করনের কারণসমূহ, প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধিতা মোকাবেলায় করণীয়, ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধীতা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাথে যোগাযোগ ও দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সহভাগিতা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অন্তর্ভুক্তি করন, (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার, বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন আয়নাতলী লিলি নারী সংগঠনের সভাপতি শোভা চাম্বুগং। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র ম্রং। এ প্রশিক্ষণে ২৬ জন অংশ নেন।
© Deshchitro 2024