জামালপুর-২ ইসলামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর বাংলাদেশ বির্নিমাণের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী  ছামিউল হক ফারুকী।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই জনসভার অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী বলেন, 'একটি মানবিক বাংলাদেশ গঠতে চাই। সুন্দর বাংলাদেশ গঠতে চাই। উন্নত বাংলাদেশ গঠতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠনে করলে, নারীদের প্রাপ্প অধিকার সংরক্ষণ করা হবে। বেকারদের প্রশিক্ষণ করিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।'

ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ড. ছামিউল হক ফারুকী আরও বলেন, 'সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণ, দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গঠতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

ছামিউল হক ফারুকী বলেন, 'মানুষ পরিবর্তন চায়। তাঁরা আর দুর্নীতিবাজ ও ব্যর্থ নেতৃত্ব দেখতে চায় না। জামায়াতে ইসলামীর নেতৃত্বই পারে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত দেশের রূপ দিতে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবু মোসার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট, শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রহমান উমর, পৌর জামায়াতে ইসলামীর আমির মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি ইহসানুল বারী আম্মার, সাবেক সভাপতি আজিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উজ্জ্বল এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন।

জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ১১ দলীয় জোটের পক্ষে জনমত গড়ে তোলেন।

জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক নারী সমর্থক অংশ নেন।






প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024