যশোর-৩ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। এরই ধারাবাহিকতায় আজ নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া, শালিয়াট ও মালিয়াট এলাকায় এক বিশাল নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।সকাল থেকেই নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। তালবাড়ীয়া থেকে শুরু করে শালিয়াট ও মালিয়াটের অলিগলি ঘুরে বেড়ানোর সময় সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনিন্দ্য ইসলাম অমিতও হাসিমুখে সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার মুরব্বিদের দোয়া নেন।

পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন: "আমরা হারানো গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। আপনাদের একেকটি ধানের শীষের ভোট হবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। আমরা উন্নয়নের রাজনীতি করি, মানুষের সাথে থাকার রাজনীতি করি।"প্রার্থী প্রতিটি এলাকায় পথচারী ও দোকানদারদের সাথে সরাসরি কথা বলেন এবং ধানের শীষের লিফলেট তুলে দেন। স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে এই মিছিলে অংশ নেন, যা তৃণমূলের ঐক্যের প্রমাণ দেয়। নির্বাচনী প্রচারণায় নারী ভোটারদের উপস্থিতি ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।বক্তব্যের শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। পথসভা শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শালিয়াট ও মালিয়াট এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে বিশেষ মতবিনিময় করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024