|
Date: 2026-02-07 20:28:58 |
শ্যামনগরে ডাক্তার মার্কোর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসি মুন্ডা সংস্থার আয়োজনে নিজস্ব কার্যালয়ে ইটালিয়ান ডাক্তার মার্কোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরীপুর মিশন প্রধান ফাদার লুইজি পাজ্জী । প্রধান অতিথি বক্তব্যে বলেন ডাক্তার মার্কো একজন ইটালিয়ান সরকারী হসপিটালের ডাক্তার ছিলেন। তিনি অবসর প্রাপ্ত হলে তার
সহযোগিতায় শ্যামনগরের মুন্ডা ছেলে-মেয়েদেরকে সহায়তা প্রদান করতেন এবং পাশাপাশি শ্রীফলকাটি প্রস্তাবিত
আশরাফ ইব্রাহিম মেডিকেল হাসপাতালেও বছরে ২/১ বার চিকিৎসা সহায়তা দিতেন। ডাক্তার মার্কো মৃত্যুর পর এই চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার জন্য তার পরিবার থেকে প্রস্তাব করা হয়েছে।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর কদমতলা গ্রামের মুন্ডা সম্প্রদায়ের গ্রাম কমিটির মাতম্বর হিমনাথ মুন্ডা, সুন্দরবন আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি লিমিটেডর সভানেত্রী চম্পা মুন্ডা। ডাক্তার মার্কো মেমোরিয়াল ডিসপেনসারির হেলথ্ এ্যাসিস্ট্যান্ট ও সমন্বয়কারী রামপ্রসাদ মুন্ডার পরিচালনায় সভায় অন্যান্য বক্তারা বলেন ডাক্তার মার্কো একজন জনপ্রিয় ডাক্তার ছিলেন। তার মধ্যে কোন শ্রেণীভেদ ছিলো না। ডাক্তার মার্কো মেমোরিয়াল ডিসপেনসারি হওয়ায় তাৎক্ষনিক চিকিৎসার সহায়তা পান বলে উল্লেখ করেন ।
ছবি- শ্যামনগরে সামসে ইটালিয়ান ডাঃ মার্কোর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত।
© Deshchitro 2024