দিনাজপুর সদর  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী লায়লাতুল রিমা( সুরুচী) হারিকেন প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
 শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনের প্রতীক হারিকেন মার্কায় একটি করে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং সকলের কাছে দোয়া চান।
 সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে  বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী লায়লাতুল রীমা  বলেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, বিনা পয়সায় নারীদের আইনি সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণে শিল্প কলকারখানা স্থাপনা, চিকিৎসা সেবার মান উন্নয়নে দুস্থ ও অসহায় কিডনি রোগীদের বিনা পয়সায় ডায়ালাইসিস ও কিডনি হাসপাতাল স্থাপন এবং দিনাজপুরকে আধুনিক মডেল শহরে রূপান্তর কড়াই তার নির্বাচনী অঙ্গীকার। দিনাজপুর শহরের মহারাজা মোরে গণসংযোগ কালে ভোটারদের কাছে তার নির্বাচনী প্রতীক হারিকেন মার্কায় ভোট চেয়ে বলেন পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। তাই অবহেলিত দিনাজপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে হারিকেন মার্কায় একটি করে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। এই সময় ময়মুরুব্বী সকলে তাকে দোয়া দেন এবং আশ্বস্ত করেন।





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024