|
Date: 2026-02-05 17:09:52 |
কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী গাছগড়া সংলাপ ফোরাম সেন্টারে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাবিনা ইয়াসমিন। প্রশিক্ষণে সঞ্চালনা করেন গাছগড়া লিলি নারী সংগঠনের সাধারণ সম্পাদক রিনা জেংছাম। প্রশিক্ষণে সহ-সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ সহায়ক পবিত্র ম্রং। জেন্ডার কি, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পার্সনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২৬ জন অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024