কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ হল রুমে সিসিআই জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক ফোকাল পার্সনদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আশরাফুল আলম। সহায়ক হিসেবে প্রশিক্ষণে সহযোগিতা করেন কারিতাসের মাঠ সহায়ক অমিতা সাংমা। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, জেন্ডার বিষয়ক ফোকাল পার্সন সদস্যবৃন্দ। জেন্ডার কি, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পার্সনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২০ জন জেন্ডার বিষয়ক ফোকাল পার্সন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024