শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সঞ্চয় ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সঞ্চয় কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল পরিচালিত সীডস কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ওয়ার্ড কমিটি ও সিবিও নেতৃবৃন্দ। প্রশিক্ষণটির আয়োজন করে কারিতাস সীডস কর্মসূচি মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন এবং এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম। এছাড়াও কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক অমিতা সাংমা এবং সন্ধ্যাকুড়া সূর্য্যের হাসি সংগঠনের সদস্যরা প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করেন। প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সঞ্চয় ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন, যা ভবিষ্যতে সঞ্চয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024