শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আল আমিন আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ৪ ফেব্রুয়ারি বুধবার ফুল দিয়ে বরণ করে নেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। 


এ সময় জেলা প্রশাসক নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য মূল্যবান পরামর্শ দেন।


নবাগত উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। শেরপুরের জেলা প্রশাসন নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024