রাজকুমারী তুষারকণা 

আজ আমাদের ঘরে, 

তাইতো সকাল থেকেই শুধু 

স্নিগ্ধ তুষার ঝরে। 


ঘরের চালে, গাছের ডালে 

সবুজ কোমল ঘাসে, 

সবখানেতে শুভ্র তুষার  

মিটমিটিয়ে হাসে। 


হাওয়ায় ভেসে তুষারকণা 

পড়লো ঘরের ছাদে, 

সূর্য্যিমামার মনটা খারাপ 

জোছনা তো নেই চাঁদে! 


নীল আকাশের সবদিকে আজ 

শুধুই তুষার মেলা, 

রবির কিরণ তা-দেখে কয় 

এ-তোর কেমন খেলা? 


কখন থেকে ঝরতে আছিস 

ওরে শীতের বুড়ি, 

ঝরে পড়া বাদ দে এবার 

কাঁদছে ফুলের কুঁড়ি। 


একটু তাদের রোদ পেতে দে 

ফুটবে হয়ে ফুল, 

দেখবি তখন কি রূপ-সুবাস 

ভাঙবে রে তোর ভুল। 



শাকেরা বেগম শিমু 

মিশিগান, আমেরিকা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024