কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারী সকালে ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট আগারগাঁ ঢাকা ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কুড়িগ্রাম এ প্রশিক্ষণের আয়োজন করে । প্রশিক্ষণে উপজেলার ৫৪ টি ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।
আযোজকরা জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট/২৬ ভোট গ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ দিলারা আকতারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা নির্বাচন অফিসার তায়েফুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়সমূহ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।