|
Date: 2026-01-27 15:50:46 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, বর্তমানে ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার ও যানজট নিরসন এসব বিষয়ে কার্যকর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সার্বিক প্রচেষ্টায় অবৈধভাবে বালু পাচার বন্ধে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024