|
Date: 2026-01-26 20:56:23 |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে শিবচর উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। বিএনপির মনোনয়ন বঞ্চিত ও শিবচরের ত্যাগী নেতা ইয়াজ্জেম হোসেন রোমান শনিবার সতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার সঙ্গে যোগ দিয়ে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন।
২৬ জানুয়ারি ২০২৬ তারিখে শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায়, জনাব হাজী মোহাম্মদ মোতাহার হোসেন বেপারীর সভাপতিত্বে, ইয়াজ্জেম হোসেন রোমান আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে কামাল জামান মোল্লার প্রতি সমর্থন জানিয়েছেন।
স্থানীয় জনসমাজ ও দুই প্রার্থীর ভক্তদের মধ্যে এই যোগদানকে কেন্দ্র করে উল্লাস ও আনন্দের ঢেউ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইয়াজ্জেম হোসেন রোমানের সমর্থন জাহাজ মার্কা প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।
ইয়াজ্জেম হোসেন রোমান এই পদক্ষেপকে দেশপ্রেম ও নির্বাচনী দায়বদ্ধতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই যোগদানের ফলে শিবচর আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও উত্তেজনাপূর্ণ ও ফলপ্রসূ হবে।
© Deshchitro 2024