চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ১৩২নং বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ আলী আশ্রাফ (৬০) ইন্তেকাল করেছেন। 

২৩ ই জানুয়ারী  শুক্রবার সন্ধায় হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দিলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যু কালে তিনি ১ ছেলে ৩ মেয়ে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাক্তন এই সহকারী শিক্ষকের মৃত্যুতে বদরপুর সপ্রাবি'র শিক্ষক ও বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শনিবার সকাল ৯ টায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে  বাবা-মার কবরের পাশে লাশ দাফন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024