|
Date: 2026-01-22 20:45:58 |
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ ও ড. শফিকুল ইসলাম তিন বারের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় এক সম্বর্ধনা অনুষ্ঠান শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বেলা ১টায় অনুষ্ঠান উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী ও হলরুমে এক সম্বর্ধনা অনুষ্ঠান
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আখতার এর সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল, ড. শফিকুল ইসলাম, আইসিটি বিভাগের প্রভাষক গৌতম কুমার সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জসীম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, অফিস সহায়ক মোঃ ফজলুল করিম প্রমূখ। #
© Deshchitro 2024