আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ২ আসন ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালামের কন্যা ডাঃ কাশফিয়া সালাম নির্ঝর বালিয়াডাঙ্গী উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাবার জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন । আজ দুপুর ১ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী  প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় (চরণ সংস্কৃতি গোষ্ঠী) হলরুমে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয় ।সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন  -আমার বাবা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার কাছে । বাবার  মানবিকতা , ন্যায়পরায়ণ  ও আদর্শ  সত্যিই অসম্ভব সুন্দর । ঠাকুরগাঁয়ের মানুষের চিকিৎসা সেবায় বাবার ভূমিকা অতুলনীয় । বাবা নির্বাচিত হলে ইনশাল্লাহ  -শিক্ষা চিকিৎসাসহ  এই এলাকার যাবতীয় অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।  বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহার পূরণ করতে আমার বাবা অঙ্গীকার বদ্ধ বলেও জানান  ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024