ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ৪ টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান। উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় ও ভেঙে দেয়া হয়। ভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মরবে মুছলেকা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024