কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় পুকুরে ডু‌বে ৬বছর বয়সী সা‌মিয়া না‌মের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। গতকাল বৃহস্প‌তিবার (১৫ জানুয়া‌রি২৬) বিকা‌লে উপজেলার  দ‌ক্ষি‌ণ ধুরুং ইউনিয়নের পুর্ব আলী ফ‌কির ডেইল গ্রা‌মে এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

শিশুটির পিতা এনামুল হক জানান, তার মেয়ে সা‌মিয়া (৬ )দ‌ক্ষি‌ণ ধুরুং সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী। বৃহস্প‌তিবার স্কু‌লে না গি‌য়ে বা‌ড়ির পা‌শে খেলা কর‌ছিল দুপু‌রের দি‌কে। এরপর থে‌কে তা‌কে না পে‌য়ে বিভিন্ন স্থা‌নে খোঁজার পর বিকাল ৫টার দি‌কে পা‌শের পুকু‌রে তল্লাশী কর‌তে পা‌নি‌র নী‌চে পাওয়া যায়।

উদ্ধার করে দ্রুত শিশু‌টি হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব‌্যরত ডা. শিশু‌টি মৃত ব‌লে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024