|
Date: 2026-01-14 16:00:00 |
"আমার পিতা মরহুম তরিকুল ইসলাম আজীবন সকল ধর্মের মানুষের পাশে ছিলেন। আমিও তাঁর সন্তান হিসেবে আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকব।"— বুধবার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে জনসংযোগকালে এভাবেই নিজের অঙ্গীকার ব্যক্ত করেন যশোর সদর আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।এদিন কোনো যান্ত্রিক যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার চষে বেড়ান অমিত। বিরামপুর ফকিরা মোড় থেকে শুরু করে তিনি স্থানীয় প্রতিটি দোকান ও পথচারীর কাছে গিয়ে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন। প্রার্থীর এমন সাধারণ বেশে মানুষের কাছাকাছি যাওয়ার এই আন্তরিক প্রয়াস পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনিন্দ্য ইসলাম অমিত স্থানীয় শ্রীশ্রী রাস মন্দিরে পৌঁছালে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। সেখানে সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে উলু ও শঙ্খধ্বনিতে বরণ করে নেন। এরপর তিনি স্থানীয় দুর্গা মন্দির এবং প্রয়াত বিমল রায় চৌধুরী প্রতিষ্ঠিত শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সদস্য সচিব নির্মল কুমার বিট।স্থানীয় নেতা আলতাফ হোসেন, কামরুল ইসলাম, মো. সিরাজ সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সাধারণ মানুষের মতে, নির্বাচনী আমেজের বাইরেও অনিন্দ্য ইসলামের এই ব্যক্তিগত যোগাযোগ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে গিয়ে শুভেচ্ছা বিনিময় স্থানীয় রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বলিষ্ঠ বার্তা দিয়েছে।
© Deshchitro 2024