|
Date: 2026-01-13 20:11:56 |
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আপনি যদি টাকা খেয়ে ভোট দেন নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে, আপনার সব সুবিধাগুলো খেয়ে ফেলবে- এই কারণে মানুষেরা আর কোনো সুবিধা পায় না। নেতা টাকা দিয়ে ভোট কেনার পরে সে আর কোনো সুবিধা মানুষকে দেবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ যদি আমাদের জিতে নিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা বড় বাজারে বোর্ডের মধ্যে লিখে দিব-কোন এলাকার কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে, এটা বোর্ডের মধ্যে সুন্দর করে লেখা থাকবে। আর যারা পকেট ভারি করার রাজনীতি করে, চামচামির রাজনীতি করে এদের এই পকেট ভারি করার রাজনীতি বন্ধ হয়ে যাবে।
একটি দলের ফ্যামিলি কার্ড সম্পর্কে আখতার হোসেন বলেন, আপনারা শুনবেন, যে ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে। প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতার কার্ড এগুলো খুবই অল্প পরিমাণে সরকার থেকে মানুষকে দেয়-এই অল্প কিছুতে ওই গরিব মানুকে যদি সঠিকভাবে দেওয়া যায়, বৃদ্ধি করা হয় তাতেই মানুষের অনেক উপকার হবে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, সেক্রেটারী নাজমুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
© Deshchitro 2024