|
Date: 2026-01-11 14:26:08 |
যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিফাত ফকির (৩৬) নামে এক ইজিবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৬ ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত সিফাত নড়াইলের নড়াগাতি থানার বওসোনা গ্রামের মো. ফকিরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত ফকির ইজিবাইক যোগে যশোর শহর থেকে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। বকচর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অজ্ঞাত ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং সড়কে ছিটকে পড়ে সিফাত রক্তাক্ত জখম হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
© Deshchitro 2024