ফাইল ছবি- নিহত স্কুলছাত্র  শাহারিয়ার।

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহরিয়ার (১৫)  নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মাহাবুর রহমানের ছেলে,ও লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়িতে বিদ্যুতের লাইনে সংযোগ দিতে গিয়ে শাহরিয়ার বিদ্যুতায়িত হয়।দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বিদ্যুতের শকে এক যুবক মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা প্রাথমিক তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024