জেলা প্রশাসন, শেরপুর-এর আয়োজনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারবর্গ এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শেরপুর জেলা ও জেলার ৫টি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা দৌড়, খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সব ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করে ঝিনাইগাতী উপজেলা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024