|
Date: 2026-01-08 22:17:26 |
নরসিংদী জেলার পলাশ উপজেলায় শীতের ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির আবেগকে ধারণ করে দিনব্যাপী পালিত হয়েছে "পিঠা উৎসব-২০২৬" ।
৮ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার দিনব্যাপী উক্ত পিঠা উৎসবের আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।উৎসবে স্থান পায় গ্রামবাংলার প্রচলিত পিঠা ছাড়াও বিলুপ্ত প্রায় বাহারি পিঠা। এর মধ্যে ছিল দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা, পুলি পিঠা, নিমপাতা পিঠা, নকশি পিঠা, পানতুয়া পিঠাসহ শতাধিক রকমের পিঠা। পিঠা উৎসবে মোট ১০টি স্টল অংশগ্রহণ করে। সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে পিঠা উৎসব।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় এ-সব পিঠাকে নতুন রূপে হাজির করতে পেরে অনেক খুশি । পৌষের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,এলাকার সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাছাড়া আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের জনগণ পিঠা উৎসবে অংশ গ্রহণ করতে দেখা গেছে। কেউ ঘুরে দেখছেন, কেউবা পছন্দের পিঠাগুলো কিনে নিয়ে ও যাচ্ছেন। একসঙ্গে এত পিঠা দেখতে পেয়ে পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন অনেকেই।
পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান জানান দেশীয় ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসেই এ পিঠা উৎসব। বাঙালির শত শত বছরের সমদ্ধ ইতিহাস প্রকাশ করে এ পিঠা উৎসব।
© Deshchitro 2024